শাহিন আলম, ঠাকুরগাঁও: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে, পরিবার সকলের দোয়া প্রার্থনা করেছেঠাকুরগাঁওয়ের স্বনামধন্য ও জনপ্রিয় শিশু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হায়দার শাহীন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে।

ডা. সাজ্জাদ হায়দার শাহীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ে শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তশালী পরিবার—সবাই তার চিকিৎসা সেবায় আস্থা রেখেছেন। দীর্ঘ চিকিৎসা জীবনে তিনি অসংখ্য শিশুর প্রাণ বাঁচিয়েছেন।হঠাৎ তার অসুস্থতার খবরে সহকর্মী চিকিৎসক মহল ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ নেমে এসেছে। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মহল তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া কামনা করছেন।
তার পরিবার জানিয়েছে—“ডা. সাজ্জাদ হায়দার শাহীন বর্তমানে গুরুতর অসুস্থ। আমরা তাকে দ্রুত সুস্থ করে ঘরে ফেরাতে সবার দোয়া চাই।”ঠাকুরগাঁওবাসীর কাছে ডা. শাহীন শুধু একজন চিকিৎসক নন, বরং মানবিক গুণাবলীতে ভরপুর একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। জেলার স্বাস্থ্যসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
