ঠাকুরগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বিজয় র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি: “বিজয় হোক দুর্নীতির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। দলটির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে সমবেত হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নতুন করে স্মরণ করিয়ে দেয়। দেশকে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।