সোহেল তানভীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ দিনব্যাপী ‘জলরং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ‘স্বপ্ন রং’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ কর্মশালার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন। তিনি উদ্বোধনকালে বলেন, “জলরংয়ের বহুমাত্রিক ব্যবহার আমাদের স্বপ্নকে আরো রঙিন করে তুলবে। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিল্পীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এবং তারা ভবিষ্যতে স্বনামধন্য শিল্পী হিসেবে পরিচিত পাবেন।”
স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আলমগীর কবির। মূখ্য প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন আবদুস সাত্তার তৌফিক। সহকারী প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন শাহানূর মামুন।কর্মশালার সমন্বয়কারী হিসেবে ছিলেন কোর্স কো-অর্ডিনেটর, প্রশিক্ষণ বিভাগ বেগম কামরুন নাহার ও জান্নাতুল ফেরদৌস কেয়া, ইন্সট্রাক্টর (চারুকলা), প্রশিক্ষণ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ কর্মশালায় মোট ২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন এলাকা থেকে আসেন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন: মাহবুব আলম, মাসুদ রানা, দিগন্ত শর্মা, রবিউল রহমান পায়েল, দারাহ সুলতানা সাম্মা, নাফিসা তাহসিন, রেজাআনুল ইসলাম, ইউসা, স্বীকৃতি রায়, ইসরাত জাহান জেনি, মারিয়া তাসনিম সারা, রিদা তাসনিয়া, মেধা মনি, আরাধ্যা গুহ ঠাকুরতা, আবু সুফিয়ান, অদ্বিতি মজুমদার, রাইসা তাবাসসুম, সুপর্ণা রায় সুস্মিতা, নুসরাত জাহান সিথী, হাসনাত সোহাগ ও সাখায়াত সুমন।
প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জলরং শিল্পের নানা দিক সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন এবং নিজেদের সৃজনশীলতাকে আরও বিকশিত করার সুযোগ পান।
পাঁচদিন ব্যাপী এ কর্মশালাটি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নিয়মিত প্রশিক্ষণ প্রদান করবেন প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে জেলার শিল্পীদের মাঝে শিল্পের প্রতি আগ্রহ ও দক্ষতার বৃদ্ধি সাধিত হবে, যা ভবিষ্যতে ঠাকুরগাঁওকে আরও সমৃদ্ধ করবে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে।
