ঠাকুরগাঁওয়ে বড়গাঁও ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪নং বড়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বড়গাঁও আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আলমগীর এবং ৪নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী।সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জিয়াযুর রহমান।নেতাকর্মীরা বলেন, এ সদস্য নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা ফিরে পাবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ। তিনি বলেন—“জামাত এখন তাদের স্বার্থ হাসিলের জন্য বিএনপির নেতা-নেত্রীদের নামে অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন মহলে ইসলামের দোহাই দিয়ে মৌলবাদ কায়েমের চেষ্টা করছে। আমাদের মা-বোনদেরকে তালিমের নামে বিভ্রান্ত করছে। ধর্মের নামে মানুষকে ভুল বুঝিয়ে ডারিপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এমন ভ্রান্ত ধারনা ছড়াচ্ছে।

এমনকি তাদের হেফাজতের পক্ষের আমির বাবুনগরী বলেছেন, জামাত যে কায়দায় ভোট চাইছে আসলে তারাই আসল জাহান্নামী।”তিনি আরও বলেন, “বিএনপি গণমানুষের দল। এই সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। আগামীর আন্দোলন-সংগ্রামে এই নতুন কর্মীরা দলকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।কর্মসূচিতে বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে, বিএনপি আজও জনগণের আস্থার প্রতীক এবং একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে রয়েছে।