ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসা থেকে একসাথে তিন ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলো সংবাদ সম্মেলন করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো- আয়েশা সিদ্দিকা (১৩), জুই মুনি (১৪) এবং জান্নাতুল ফেরদৌস তামান্না (১৬)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর রাত ১২টার পর তারা মাদ্রাসার দোতলার বারান্দা থেকে পালিয়ে যায়। প্রথমে রিকশায় করে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে রেলস্টেশনে পৌঁছে। সেখান থেকে পীরগঞ্জগামী একটি অটোরিকশায় ওঠে। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দ্রুত তাদের সন্ধান ও উদ্ধারের দাবি জানান নিখোঁজ তিন ছাত্রীর পরিবার।
তারা বলেন, এ বিষয়ে প্রশাসনের উদ্যোগ থাকলেও এখনো কার্যকর কোনো ফল মেলেনি। “আমরা খুবই অসহায় অবস্থায় আছি। মেয়েদের দ্রুত সন্ধান না পেলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে অভিভাবকেরা।
নিখোঁজদের সন্ধান পেলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো—📞 01728166460, 01745046918, 01740815058, 01303935636
