সোহেল তানভীর, ঠাকুরগাঁও: মহান বিজয় দিবস উপলক্ষে একযোগে দেশের ৬৪ জেলার ন্যায় ঠাকুরগাঁওয়েও পরিবেশিত হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিল্পীদের কণ্ঠে একাত্তরের অনুপ্রেরণামূলক ও ঐতিহাসিক গানগুলো পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আলমগীর কবির। তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মুক্তিকামী মানুষকে সাহস, অনুপ্রেরণা ও উদ্দীপনা জুগিয়েছিল। সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করতেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহান বিজয় দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হচ্ছে।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন জেলা শিল্পকলা একাডেমীর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরিতম রায়, লাইট অপারেটর কাম ইলেকট্রিশিয়ান আদনান হোসেনসহ শিল্পকলা একাডেমীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
