ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এর উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খন্দকার সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সদস্য মোঃ সেলিম সরকার, ঠাকুরগাঁও পৌরসভা ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিস সহ আরো অনেকে।
দোয়া শেষে মাদ্রাসার ছাত্র ও রিক্সা চালকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
