ঠাকুরগাঁওয়ে ৭ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৭ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন (জুয়েল)।

গতকাল বিকেলে সদর উপজেলার রুহিয়া থানার বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্রগুলো বিতরণ করেন তিনি।এর আগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যেখানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকের সভাপতিত্বে ষবক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবু নুর চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নূর, রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক খান মোঃ আইয়ুবসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন।

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। সেই শীত প্রবাহে ৭ শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন হয়েছে।

নিজ অর্থায়নে তিনি ১নং রুহিয়া ইউনিয়ন ও ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোট ৬০০টি কম্বল বিতরণ করেন।

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার করে। শীতবস্ত্র নিতে আসা অনেকে এডভোকেট জাকির হোসেন জুয়েলের মানবিক প্রচেষ্টার জন্য দোয়া ও প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।