ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী বাজার মসজিদ সংলগ্ন ডা. তোফায়েল মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপিসহ দলটির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন।

এর আগে বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম করা হয়।
দোয়ার পূর্বে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সিনিয়র নেতা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী ফাহিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ডা.তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিন মুহিব অয়ন চৌধুরী, পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী, কৃষক দলের সহসভাপতি রবিউল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম মশিউর রহমান সরকার, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী কাবুল, যুবদল নেতা ওমর ফারুক পান্নাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন আমাদের ম্যাডাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এত অত্যাচারের পরেও তিনি এ দেশ ছেড়ে যায়নি। অথচ ফ্যাসিস্ট আওয়ামী সরকার এক কাপড়ে শেখ হাসিনা দেশের মানুষকে ছেড়ে পালিয়েছেন। আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে। দেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। তার মাধ্যমে আবারও গণতন্ত্র ফিরে আসবে এমন প্রত্যাশা করে সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। মহান আল্লাহ তায়ালার কাছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতৃবৃন্দরাসহ দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।
