শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার মুন্সিরহাট রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শত শত রিক্সা ও ভ্যান শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সমিতির প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খোকন। শ্রমিকরা তাকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। উপস্থিত শ্রমিকরা জানান, খোকন দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকরা এ সমাজের চালিকাশক্তি, তাই তাদের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান খোকন তাঁর বক্তব্যে বলেন, “শ্রমজীবী মানুষ এ সমাজের প্রাণশক্তি। তাদের অধিকার রক্ষায় এবং ন্যায্য দাবি আদায়ে আমি সবসময় পাশে আছি ও থাকব। শ্রমিকরা যাতে সঠিক সম্মান পান এবং শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে পারেন—এ ব্যাপারে আমি সর্বদা কাজ করব।”
শ্রমিক নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করার অঙ্গীকার করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইমরান আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন টারজান, সাধারণ সম্পাদক আজিজুল হক আইজু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সুজন ইসলাম ও প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং পুরো অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
