ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ১১ আগস্ট ২০২৫, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ মহেষপুর গ্রামে অভিযান চালানো হয়।

স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে খোরশেদ আলীর বাড়ি থেকে ২১ বোতল ফেন্সিডিল, নগদ ৪১ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলীর ছেলে সেলিম রেজা (২৭) কে আটক করা হয়।

যৌথবাহিনী জানায়, সেলিম রেজা একজন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়। তল্লাশির সময় তার কাছে সরকারের দেওয়া কার্ডও পাওয়া যায়।

পরে আটক সেলিম রেজাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জেলার মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।