দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির জগবন্ধু ঠাকুরবাড়িতে এবং রাত ৮টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামে পৃথকভাবে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জগবন্ধু ঠাকুরবাড়ির প্রার্থনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবীগঞ্জ উপজেলা সভাপতি হরিশ চন্দ্র রায়, জগবন্ধু ঠাকুরবাড়ির সাধারণ সম্পাদক নন্দন কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, জগবন্ধু ঠাকুরবাড়ি কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
একইদিন রাত ৮টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, মন্দিরের পুরোহিত সমীরণ ব্যানার্জি, কোষাধ্যক্ষ চন্দ্রকিশোর রায় সরকার, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
সমবেত ভক্তরা এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনা করেন।
