রাণীশংকৈলে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজকের দর্পণ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

সোমাবার (২২ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।এ বিষয়ে আজকের দর্পণ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন বলেন, আজকের দর্পণ আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ এবং পাঠকের চাহিদা পূরণ করতে আপ্রাণ চেষ্টা করে যাবে এবং উপজেলাবাসীর নানা দুর্ভোগ সমস্যা নিরসনের কাজ করবে। দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে সংবাদ প্রকাশ করবে।

রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম বলেন, আজকের দর্পণপ্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দীর্ঘদিন ধরে সুনামের সাথে এই প্রতিষ্ঠান কাজ করে আসছে। আগামীর পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছি।

রাণীশংকৈল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়েতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোবারক আলী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহসিন আলী, ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, খবর একদিন পত্রিকার প্রতিনিধি ছবি কান্ত দেব, দৈনিক উত্তরা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকি,দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, নয়া দিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন জীবন, দৈনিক করতোয়া প্রতিনিধি বিপ্লব, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহাবুব আলম, বসুন্ধরা প্রতিনিধি মেহেদি হাসান, দেশ বাংলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক জবাবাদিহি প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- আজকের দর্পণ পত্রিকাটি সাংবাদিকতায় নীতি নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সাধারন মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতে পত্রিকাটি এলাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বর্পূণ সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্ব ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।