ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৯৭১ সালে আমরা যারা কাধে কাধ মিলিয়ে একসাথে যুদ্ধ করেছিলাম। আমরা জোর গলায় বলতে পারি যে, আপনাদের সমস্ত সুরক্ষা আমরা নিতে পারি এবং বিএনপি এটার দায়িত্ব গ্রহণ করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নির্বাচনী জনসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এটুকু বলতে পারি আপনাদেরকে আমি নিরাশ করবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে শুধু মসজিদ না আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে।
মহাসচিব বলেন, আমাদের ঠাকুরগাঁওয়ের মানুষ বেশিরভাগ কৃষক। তাই আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে পানি। কিন্তু আমাদের পানি নাই, নদীন নাই। এগুলো ভেবেই ঠাকুরগাঁওয়ে বরেন্দ্র প্রজেক্ট কিন্তু আমিই নিয়ে এসেছিলাম। কৃষকদের জন্য নিয়ে এসেছিলাম ভূট্টা। আজ সেই ভূট্টা চাষে ঠাকুরগাঁও অনেকদূর এগিয়ে গিয়েছে।
সকলে মিলে ঠাকুরগাঁওসহ বাংলাদেশটিকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলে ভোট চেয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় জেলা উপজেলাসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
